এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুক্তি কোন্ পথে?
বুঝবার দিন এসেছে। যারা তা’ বুঝতে চায় না তারা চায় না দেশে খাঁটি কাজ; তারা চায় ভূয়া প্রেষ্টিজ, রাজনীতিক অহমিকায় তাদের চক্ষু করেছে প্রকৃত দেশকল্যাণের দিকে অন্ধ। বিদেশীরা অমানুষ আর আমরাই মানুষ, এ বৃথা গর্ব্ব আঁকড়ে আমরা বহুদিন কাটিয়েছি! তার ফলে দেশ চলেছে অধোগতির পথে। আমাদের এই মলিন অহমিকা, দ্বেষ ও ঘৃণা বুদ্ধি বিদেশী শাসকের মাঝে যদি জাগিয়ে তোলে ক্রোধ ও দলন-প্রবৃত্তি সেটা কি খুবই অস্বাভাবিক?
১০৫