এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সন্ত্রাশবাদ জাতীয় আন্দোলন আখ্যার যোগ্য নয়
| সাল | দুর্ঘটনা |
| ১৯১৬ (জুন মাসের পর) | ৭ |
| ১৯১৭ | ১২ |
| ১৯১৮ (জুন অবধি) | ১০ |
| ১৯১৮ পরে | ১ |
| ১৯১৯ (সেপ্টেম্বর অবধি) | ১ |
১৯২১ সালে ধর্ষণ-মূলক আইন গুলি প্রত্যাহার করার পর ১৯২৩ সালে আবার এলো সন্ত্রাশবাদের তরঙ্গ। ১৯২৫ সালে বিধিবদ্ধ হয়ে Criminal Law Amendment Act বেড়াজালে ঘিরে নেতা ও কর্ম্মী নিঃশেষ করার ফলে পুনরপি ঘটলো এ তরঙ্গের অপমৃত্যু। তারপর ঘটলো ১৯৩০ সালে চাটগাঁর অস্ত্রাগার লুণ্ঠন ও খণ্ডযুদ্ধ—Chittagong Armoury Raid; বাঙালীর ছেলে সম্মুখ যুদ্ধ করতে পারে এই ভাবাবেগ উন্মাদনার ফলে বাংলার সন্ত্রাশবাদ আন্দোলন আর একবার উজ্জ্বল শিখায় জ্বলে উঠে অর্ডিন্যান্স, মিলিটারী শাসন ও অন্তরীণ নীতির ফলে এবার যে অপমৃত্যু মরলো তাতে দেশের চোখ এর অনিবার্য্য ব্যর্থতার দিকে বিশেষ করে খুলে দিয়ে গেল। এই আগুন এই শেষবারের জন্য দেশে কত হঠাৎ জ্বলে উঠে কত হঠাৎ নিভে গেছিল নীচের তালিকায় তা’ স্পষ্ট প্রতীয়মান হবে।
| ঘটনা | ১৯৩০ | ১৯৩১ | ১৯৩২ | ১৯৩৩ |
| হত্যা | ৭ | ৫ | ৫ | ২ |
| হত্যার চেষ্টা | ৪ | ৬ | ৬ | ১ |
| ডাকাতি | ১০ | ২০ | ৩১ | ৩ |
| ডাকাতির চেষ্টা | ০ | ২ | ২ | ০ |
৫৩