এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সন্ত্রাশবাদ জাতীয় আন্দোলন আখ্যার যোগ্য নয়
স্বরাজের পাকা ভিত। রাজনীতিক স্বরাজ আসবার আগে তোমাদের আহার চলছে, সন্তান উৎপাদন চলছে, ভদ্রলোকের আয়াস আরাম শিক্ষা দীক্ষা চলছে, ভূয়া রাজনীতিক দলাদলি চলছে, চলবে না শুধু দরিদ্র দেশের গঠন, তার অন্নবস্ত্রের সমস্যা পূরণ, একথা আমি বিশ্বাস করি না। এ কেবল অলস তামসিক মনের ছলনা, নৈরাশ্যবাদীর অপযুক্তি।
৬৩