বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারত কোন্‌ পথে? – বারীন্দ্রকুমার ঘোষ (১৯৩৬).pdf/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ভারত কোন্ পথে?

Whither Indiaর উত্তর-

 Whither India—“ভারত কোন পথে?”—তাঁর এই প্রবন্ধে তিনি বলেছেন, “শাসনচক্রের বিভিন্ন রূপ হচ্ছে এক একটি উপার মাত্র, লক্ষ্য নয়। এমন কি মুক্তি বা স্বাধীনতাও তেমনি উপায় মাত্র; তার লক্ষ হচ্ছে মানব-কল্যাণ,—মানুষের উন্নতি ও পরিপুষ্টি, রোগ দারিদ্র্য ও দুঃখের অবসান, এবং সকলের জন্য সুখী ও কল্যাণকর জীবন যাপনের ষোল আনা সুবিধা ও অবসর।” যদি তাই-ই হয়, তা’ হলে প্রজাতন্ত্র বা গণতন্ত্রের মত একটা শাসন তন্ত্রকে পাবার জন্য এতখানি শক্তিক্ষয়ের আবশ্যকতা কি, স্বাধীনতার জন্য সহস্রে সহস্রে আত্মদানেরই বা কি দরকার, যে কোন সুষ্ঠু পথে লোক-কল্যাণ হলেই তো হ’লো? লক্ষ্যকে মুখ্য না করে উপায়কে মুখ্য করার এ বাতুলতা কেন? রাশিয়া তার বিশেষ জীবনের বিশিষ্ট পরিণতির মাঝে যা’ উপায় বলে ধরতে বাধ্য হয়েছে, যার পূর্ণ পরীক্ষা এখনও হয়ে চুকে নাই, সেই বিপ্লবমূলক কম্যুনিজম্ ভারতকে জবরদস্তির দ্বারা উদরস্থ করানর অর্থ কি? ভারতকে তার নিজস্ব মনীষা ও প্রতিভার বলে তার বিশেষ জীবনের বিশিষ্ট ভঙ্গীটি—তার উন্নতি ও পরিপুষ্টির অনুকূল উপায়টি আবিষ্কার করবার স্বাধীনতা কেন দেওয়া হবে না? ধনিকতন্ত্র মন্দ হতে পারে, তা’ বলে ধনী মাত্রেই অমানুষ, ধনিকতন্ত্রের পরিবর্ত্তন সহসা তাদের ধনে প্রাণে না উৎসন্ন করে হবে না, এ অন্ধ একপেশো যুক্তি কোথা থেকে আসে?

 জোয়াহির লালজী কল্যাণকর জীবনের “good life”এর বলেছেন, সেটি আসলে কি বস্তু তা প্রকাশ করে বলেন নাই। কথাটাকে যা’ হোক করে শেষ করবার ত্বরায় তিনি বলেছেন,

৭৪