বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারত কোন্‌ পথে? – বারীন্দ্রকুমার ঘোষ (১৯৩৬).pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(২)

পড়ে ও বিচার করে তারপর খণ্ডন বা বর্জ্জন করেন। নিন্দা ও স্তুতি কোনটারই মোহ আমার নাই সেইজন্য আমি mob-leader নই, ফাঁকিবাজ রঙ্গরসিক নই, প্যাট্রিয়াটিজমের গর্ব্বী নই॥ আমার অনুরোধ দেশের যুবকরা এই অধঃপতিত দেশের সমস্যাগুলির সম্বন্ধে Study-circles বা পাঠচক্র গড়ে গড়ে চিন্তা করতে বসুন, সমস্ত দেশ ঘুরে তথ্য বা statistics সংগ্রহ করুন এবং নিজেদের মতের স্বপক্ষে বিপক্ষে সমস্ত চিন্তাশীল লেখা সমান আদরে ও শ্রদ্ধায় পড়ে দেখুন। প্রতিপক্ষের কাছেই আমরা শিখি বেশি; প্রতিপক্ষের যুক্তির আলোয় ধরা পড়ে আমার ত্রুটী ও বিচ্যুতি। প্রতিপক্ষকে শ্রদ্ধা ও সম্মান করে যে সেই প্রকৃত জ্ঞানী ও মানুষ পদবাচ্য।

 গভীর চিন্তা ও আলোচনার পর তবেই জাগবে দেশের সমস্যাগুলির পূরণের পথ। সফরী বা গতানুগতিক কখন জাতি গঠনের নবীন কর্ম্মী হতে পারে না। কাল-চক্র হু হু করে ঘুরে চলেছে, পরিবর্ত্তনই জীবন, পুরাতনের জের কেটে ভারতে কল্যাণ নাই।

৪বি বৃন্দাবন পাল বাই লেন

শ্যামবাজার পোঃ
 শ্রীবারীন্দ্রকুমার ঘোষ।