অতি ক্ষুদ্র সে নদী, বছরে দুমাসের বেশি জল থাকে না, আজ পর্যন্ত । এ নদীতে কোনদিন বন্যা হয়েছে বলে কেউ স্মরণ করতে পারে না। কিন্তু বিলামসনের ধনুকভাঙ্গা পণ, একটা মাস বেগার খেটে বন্যার হাত থেকে নিজেদের তারা বাচাবেই বাৰ্চাবে। দিন এনে দিন কিনে তারা আঘপেটা সিকিপেটা খেত, তিনদিন বিনা পয়সায় মাটিকাটার পর তাদের উপোস সুরু হয়ে গেল। যে হাতে লাঠি ধরে বিলামসনের কুকুর ঠেঙ্গিয়ে মেরেছিল। সেই হাতে কোদাল ধরার জোরও আর রইল না। তখন বিলামসন একটা কারখানা থেকে অগ্রিম মজুরি আনিয়ে তাদের খাওয়ার ব্যবস্থা করে দিল। কিন্তু মাটিকাট বন্ধ হল না। গুর্থ দরোয়ানেরা ঠায় দাঁড়িয়ে থেকে পুরো একটি মাস তাদের দিয়ে তাদের নিজেদেরই মঙ্গল করাল। একমাস শয্যাশায়ী হয়ে থেকে ধূর্জটি সেরে উঠল। মনে হল, বিলামসনের কুকুরের কামড় খেয়ে তার মাথাটাও বিগড়ে গেছে। শোভায় DDuD g DB BD DBDBDBD YYiS BBBDSDg S uHD DBBBDB মতো অপূর্ব আশীৰ্বাদ আছে, জীবনে একশ দেড়শ টাকার চাকরি আর সুন্দরী বেী প্ৰভৃতি বিস্ময়কর সম্ভাবনা আছে অদূর ভবিষ্যতে, এসব লে যেন শ্রেফ ভুলে গেল। দিবারাত্রি টো টো করে ঘুরে ঘুরে অন্য সব মাথাগুলি বিগড়ে দেবার চেষ্টা ছাড়া তার যেন আর কাজ রইল না । মাথা প্ৰায় সকলেরই কমবেশি খারাপ হয়েছিল, তবু সে মাথাগুলি বিগড়ে দিতে কী পরিশ্রমটাই যে করতে হল ধূর্জটির! এতদিন বিচ্ছিন্নভাবে ইতস্তত ছড়িয়ে ছিল মাথাগুলি । কয়েকজন শিষ্য জোটায় অতিকষ্ট্রে মাথাগুলিকে ধূর্জটি কাছাকাছি এনে ফেলল। কি যেন ঘটে গেল তখন নিরীহ গোবেচারী মানুষগুলির মধ্যে, চারিদিকে অভিশাপ শোনা যেতে লাগল, বিলামসন নিপাত যাও! or
পাতা:ভেজাল - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১০৮
অবয়ব