তবে এ মাটিতে লাঙ্গলের ফলা বসে, বর্ষায় সরস হলে তৰে এ মাটিতে বীজ বেঁচে থাকে, অঙ্কুরিত হয় ; তারপরেও বর্ষার কৃপাতেই অন্ধুর DD DBD DBDD DBDBBSS DBDBDBDBBD DBD uuB BDBDBD BDuL DD ছড়াতে হয়েছে দুবার তিনবার-আধহাত উচু চারা, ফসল ধরবার আগের চারা, কতবার ঝলসে পুড়ে গেছে। বর্ষার খেয়াল খানিকটা বনের বৃষ্টি সামলে নেয়-কিন্তু বন দিন দিন ছোট হচ্ছে, আগের মতো আর তার ক্ষমতা নেই। বনের গা ঘেঁষা আর বনের ভিতরের জমি শুধু বনের প্রচুর মেহ আজও পায় । এবার খড়পাকে বর্ষা ফেলেছে বিপদে। অসময়ে একটু দেখা দিয়েই কোথায় কোন দেশে যে চলে গেল এবারের বর্ষা, সময় পার হয়ে আবার অসময় হল, তবু তার দেখা নেই। এবার আনুক বর্ষ। আজি না আসে, কাল আসুক। শেষ বেলায় একপ্রান্ত ধূসর করে বিদ্যুতের চমক BBD DDD DDLLLLSBB BDS BB DDDB BDDBDLLLDB DBDDDS ওগো মা কুণ্ডেশ্বরী-আসুক। নইলে যে বড় বিপদ হবে গো মা । একদিন এক রাত উপোসী থেকে তোমায় পাচ পয়সার ভোগ দেব |-उत्रांश्क ! গরু মহিষ নিয়ে গোবধান বাড়ি ফিরছিল। ছেলেটা মহিষের পিঠে চেপে বসেছে। গোবধানের দুটি মহিষের রঙ বাদামী ধাঁচের, অজুনের মহিষগুলির মতো নিকষ। কালো নয়। হাড়পাজরা সব গোনা যায় তার দুটি মহিষের, পিঠের উচু হাড়টার ওপর বসে ছেলেটা কি আরাম ভোগ করছে কে জানে! তিনটি গরু। আর বলদ দুটিও তার কঙ্কালসার, তবু জমকালো চেহারার জন্য মহিষ দুটির শীর্ণতা বেশি চোখে পড়ে। কি প্ৰকাণ্ড ফালান তার ওই দুবৃবা’র, দুদিন ভালো করে খাওয়াতে পারলে কি দুঘটাই ও দেয়। খেয়ে যেন ও নিজের দেহ পুষ্ট করে না, দুধে পরিণত করে তার জন্য কালান ফুলিয়ে রাখে। তার ছেলেকে পিঠে \}) 0
পাতা:ভেজাল - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১১৬
অবয়ব