ঘরে গিয়ে একটু খোচা দিতে হবে। বুঝতে হবে ব্যাপারখানা কি। অতিথিদের খাওয়া শেষ হতেই তাদের শোয়ার সমস্যা নিয়ে পিসীমা, মেনকা আর গোপালের পরামর্শ হল । পিসী বুললেন, “ভূপাল আর কানাই এক বিছানার শোৰে। ওর বৌকে অনুবিনুদের ঘরে দেওয়া যাক। একটা রাত তো ।” গোপাল বলল, “না না, তাই কি হয়। নতুন বিয়ে হয়েছে, ওদের একটা ঘর দেয়া উচিত। ওরা আমার ঘরে থাকবে।” পিসীমা টোক গিলে বললেন, “তবে তাই কর।” BtDD DDBB S sDDS D KBDS KBB DDYSS DBBD DBB ভূপালের ছোট চৌকির ছোট বিছানায়, মেনকা গুল অনুবিনু দুই ননদের মাঝখানে। রাত্ৰিবোলা একান্ত দুর্লভ বৌদিকে ঘটনাচক্রে কাছে পেয়ে অনুবিনুর আহলাদের সীমা নেই। না ঘূমিয়ে সারারাত গল্প করবে: ঘোষণা করে মিনিট দশেক ফোয়ারার মতো এবং তারপর আরও দশ মিনিট ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলে আধা ঘণ্টার মধ্যে দুজনেই ঘুমিয়ে পড়ল। মেনকা রইল জেগে । গোপালকে তার কত কথা বলার ছিল, DD DBDB DBDB BBS DBBDB DDD DBS BD D DDiDD DBBS তারপর সারাটা দিন যাবে, কিছুতে কাটতে চায় না। এমন একটা দিন, রাত দশটায় সে গোপালের সঙ্গে কথা বলবার সুযোগ পাবে। ততক্ষণে বাসি হয়ে যাবে সব কথা । বলার কোনো মানে থাকবে না। তাছাড়া, পিসীমা কাল ওদের এখানে থেকে যেতে বলেছেন। কাল দিনটা বড় খারাপ, যাত্রা শুভ নয়। রসিকেরা হয়তো কালও এখানে থেকে যাবে, রাত্রে দখল করবে। তার ঘর। তাহলে সেই পরশু রাত্রের আগে EBBB LDB BBD DDDB S BD DBDS D DBu BDD DDD গোপাল নিয়েছে, একটা বাড়তি ঘর নেই। বাড়তি ঘর থাকবেই বা - কি করে ? ভাই বোন মাসী পিসীতে বাড়ি গিজ গিজ করছে। 983
পাতা:ভেজাল - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৪৮
অবয়ব