বিষয়বস্তুতে চলুন

পাতা:ভোঁদড় বাহাদুর - গগনেন্দ্রনাথ ঠাকুর (১৯৫৬).pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

থালায় ধান দূর্বা নিয়ে খুব ঘটা করে আমাদের আশীর্বাদ করে, হাত জোড় করে আমাদের সামনে তাঁর ল্যাজ নাড়তে লাগলেন। চাপকান-চোগা-পরা দেওয়ানজী নেংটি-বাহাদুর ব্যস্ত-সমস্ত হয়ে আমাদের হাতে গোটা দুই করে আকবরি বাদাম গুঁজে দিয়ে ফিসফিস করে বলে দিলেন, “পুরোহিত মহাশয়ের প্রণামী।” আমরা সেই পচা বাদাম দিয়ে পুরোহিত মহাশয়কে প্রণাম করে উঠে দাঁড়াতেই কোথা থেকে বেঁজি-আচাযি ছুটে এসে এক জোড়া মরা ব্যাঙ আমাদের পায়ের কাছে ফেলে দিয়ে বললে, “মরা ব্যাঙ যাত্রা কালে বড়ই শুভ লক্ষণ, অতএব মহারাজরা একটিবার এইদিকে দৃষ্টিপাত করুন, পথে কোনো অমঙ্গল হবে না।” আচায পেলেন রামচন্দ্রের আমলের এক টুকরো পনীর!

ছাতে এসে এইবার ঘোড়ায় উঠলুম। ভোঁদড়দাদা কিংখাবের সাজ পরানো এক শাদা রামছাগলে চড়ে রাজচ্ছত্র মাথায় দিয়ে, ঝমঝম করে আমার পাশে এসে ভোঁ-ভোঁ করে ভেঁপু বাজিয়ে দিলে।

৩১