বিষয়বস্তুতে চলুন

পাতা:ভোঁদড় বাহাদুর - গগনেন্দ্রনাথ ঠাকুর (১৯৫৬).pdf/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

“তোমাদের মধ্যে যার কপালে রাজটিকা আছে, সে যদি পান্নার গাছে উঠে দুটো মানিক-ফুল পেড়ে এনে সেপাই দুটোর গায়ে ফেলে দেয়, তাহলে ওরা এখুনি এখান থেকে সরে যাবে।”

 এই বলে শেয়াল ঢোল বাজিয়ে নাচতে-নাচতে নাপিত-ভায়ার বাড়ির দিকে চলে গেল।

 বুদ্ধিমন্তর কপালে একটি লাল দাগ দেখতে পেয়ে আমি জিগগেস করলুম, “তোমার কপালে ওটা কিসের দাগ হে?”

 বুদ্ধিমন্ত বললে, “অনেক কাল আগে আমি কুসুমবতী নগরীর অধিপতি ছিলুম। আমার চার মহিষী ছিল। জগদীশ্বর আমাকে নানা জনপদের অধীশ্বর করে অসংখ্য প্রজাগণের হিতাহিত-চিন্তার ভার দিয়েছিলেন।”

 আমি বুদ্ধিমন্তর কাছে একটু সরে এসে বসে বললুম, “তারপর?”

 বুদ্ধিমন্ত বলতে লাগল, “তারপর একদিন কি কুক্ষণে আমার মাথায় এক খেয়াল উদয় হল, আমার

৫(৯৯)
৬৫