এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কে চ্যাঁচায়? -কেন চ্যাঁচায়?
১৫
বিষম বিপদের মধ্যেও সে আবিষ্কার করেছে যেন কোন সফলতার কারণ! দিলীপকে দরজার দিকে অগ্রসর হ'তে দেখে ভৈরব বললে, “আপনি কি এখনি যাবেন? আর একটু থাক্বেন না?”
দিলীপ বললে, “আর থাকা অসম্ভব। আমার পড়া এখনো শেষ হয়নি।”
—“অবনীবাবু, আপনি?”
—“আমিও আর থাক্তে পারব না, রাত অনেক হ'ল।”
জানলা খুলে বাইরের দিকে তাকিয়ে ভৈরব বললে, “আচ্ছা, চলুন অবনীবাবু, আপনাকে খানিক এগিয়ে দিয়ে আসি।”
দিলীপ বুঝলে, ভৈরব এখন এ-ঘরে একলা থাকতে রাজি নয়। কিন্তু কেন? নিজের ঘরে তার ভয় কিসের?