বিষয়বস্তুতে চলুন

পাতা:মড়ার মৃত্যু - হেমেন্দ্রকুমার রায়.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আবার পায়ের শব্দ
২৯

 দিলীপ তার ডাক্তারি বইখানা একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে বিরক্ত স্বরে ব’লে উঠল, “চুলোয় যাক্ ভৈরব আর তার বিদ্‌‌কুটে ‘মমি’! তার জন্যে আজ আমার পড়া হ’ল না, আর কেবল এইজন্যেই তার সঙ্গে ভবিষ্যতে আর কখনো মেলামেশা করব না।”