বিষয়বস্তুতে চলুন

পাতা:মড়ার মৃত্যু - হেমেন্দ্রকুমার রায়.pdf/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

প্রথম পরিচ্ছেদ

ভৈরবের পরিচয়

 যে ঘটনার কথা বলব, সেটা কেউ বিশ্বাস করবেন কি না জানি না। সত্যি কথা বলতে কি, এটা বিশ্বাস করবার মত কথাও নয়। বিংশ শতাব্দীতে কলকাতা সহরে ব'সে এমন ঘটনার ধারণাও করা অসম্ভব।

 যদিও কলকাতার মেডিক্যাল কলেজের ছাত্র দিলীপকুমার সেন এই ঘটনার আগাগোড়াই লিপিবদ্ধ ক'রে রেখেছে, এবং তার সাক্ষীরও অভাব নেই, তবু সমস্ত রহস্যই যে স্পষ্ট ও পরিষ্কার হয়েছে এমন কথা বলা যায় না। যে সব ঘটনা অলৌকিক, পার্থিব জগতে তাদের অস্বাভাবিকতার যুক্তিসঙ্গত কারণ আবিষ্কার করা সহজ নয়। আমরাও সে চেষ্টা করব না, কেবল সোজা কথায় সমস্ত ব্যাপারটা পাঠকদের কাছে বর্ণনা করব। যাঁদের বিশ্বাস করতে ইচ্ছা হবে না তাঁদের বিরুদ্ধে আমার কিছুই বলবার নেই।

 দিলীপ আজ চার-বছর কলকাতার মেডিক্যাল কলেজের ছাত্রজীবন যাপন করছে। সে নির্জ্জনতা ভালোবাসত ব’লে টালিগঞ্জের এমন এক