বিষয়বস্তুতে চলুন

পাতা:মড়ার মৃত্যু - হেমেন্দ্রকুমার রায়.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চলন্ত মৃতদেহ
৫৩

 —“আমি যা করেছি, অনেক ভেবে-চিন্তেই করেছি। যে-মুহূর্ত্তে তুমি সই করবে, আমি তোমার সব কথাই শুনব। নাও, সই কর।”

 —“কিন্তু, কি-জন্যে সই করব সেটা বল।”

 —“আজ আমি তোমাকে যে-ঘটনাগুলো বলেছি, এই-সব কাগজে তা লিখে রাখলুম। তুমি কেবল সাক্ষী হও, মণিলাল!”

 মণিলাল তখনি সই ক'রে দিয়ে বললে, “নাও, কেমন? হ'ল তো? কিন্তু তোমার মৎলোব কি, আমি জানতে চাই।”

 —“পুলিসের হাতে যদি ধরা পড়ি, তাহ'লে এই কাগজগুলো দাখিল কোরো।”

 —“পুলিসের হাতে তুমি ধরা পড়বে? কেন?”

 —“হয়তো আমি নরহত্যা করব!”

 —“দিলীপ, দিলীপ! গোঁয়ারের মত কোন কাজ কোরো না!”

 —“মোটেই নয়। আমি আমার কর্ত্তব্যই করব। এখন এই কাগজগুলো তুমি রেখে দাও। আমি এইবার খেয়ে-দেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে চাই। কাল সকালে আমার অনেক কাজ।”