প্ৰথম অঙ্ক । ] बनादिकी । [ পঞ্চম দৃশ্য। দেওয়ার সঙ্গে সঙ্গে ঋষিরও তপস্যার হানি হয়। সেই ক্ষতিপূরণের জন্য তিনি শত বৎসর উপবাস ব্ৰত গ্ৰহণ করেছিলেন। ১ম-স্ত্রী। একি বলছেন কণ্ডুকি মশায়, শতবর্ষ উপবাস কি ? ১ম-পু। একেবারে পেটে অন্নজল কিছু ঢোকেনি ? কাঞ্চুকী। কিছু না—এই দীর্ঘকাল ঋষি আছেন শুধু বায়ু আহার করে। ১ম-স্ত্রী । শুধু বায়ু আহার করে বেঁচে আছেন ? কাঞ্চুকী। তাইত দেখছি। ধৌম্য। সাধারণ মানুষের কথা নয়, এ ব্রহ্মধির কথা । ঋষিতে সকলই সম্ভব । কাঞ্চুকী। বেঁচে আছেন। কিন্তু আর বড় বেশীক্ষণ থাকেন না। ব্ৰত শেষে তিনি রাজবাড়ীতে পারণ করতে এসেছেন । এসেছে চামড়ার মতন একটা যেন কি ঢাকা ক’খানি জোড়া লাগা হাড়। কিন্তু তা বুঝি আর থাকে না। রাজবাড়ীতেই বুঝি হাড় ক’খানার গ্ৰন্থি খুলে যায় ! মন্ত্রী মশায় ও আমি তাকে দেখে হতভম্ব হয়ে গেছি। রাজা নেই, এখন আপনার উপস্থিতির একান্ত প্ৰয়োজন হয়েছে । ১ম স্ত্রী । তাইত ঠাকুর, এ যে বিপদেরই কথা—এখন একশ বছরের অন্ন তার পেটে ঢুকতে পারলে তবে তা হাড়ে মাসে জোড়া লাগবে! ও পুরোহিত ঠাকুর যান যান। ধৌমা। আমি গিয়ে কি করবে। আমি সকাল বেলায় পুজো অৰ্চা করে ব্ৰহ্মহত্যা দেখতে যাবো ? কধুকী । রাজা নেই,-আপনি পুরোহিত । আপনি না থাকলে তার পরিচর্য্যা করবে। কে ? T
পাতা:মন্দাকিনী - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/৩১
অবয়ব