বিষয়বস্তুতে চলুন

পাতা:মহাভারত - কাশীরাম দাস.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪
মহাভারত
না করিল কুকর্ম্ম বংশের রক্ষণ।

জরৎকারু নাম তার শুন মহাজন॥
এত শুনি জরৎকার বিস্ময় হইয়া।
আমি জয়ৎকার বলি কহিল ডাকিয়া॥
কি করিব আজ্ঞা মোরে কর পিতৃগণ।
যে আজ্ঞা করিবে তাহা করিব পালন॥

জরৎকারুর পানী গ্রহণ।

পিতৃগণ বলেন কর স্ত্রী পাণী গ্রহণ।
পুত্র জন্মাইয়া কর বংশের রক্ষণ॥
সর্ব্ব শাস্ত্র বিজ্ঞ তুমি তপস্যা তৎপর।
পুত্রবন্তে যেই ধর্ম্ম তোমাতে গোচর॥
মহাপুণ্য করি লোক না যায় যথায়।
পুত্রবন্ত লোক সব তথাকারে যায়॥
তোকারণে বিবাহ করহ মুনিবর।
পুত্র জন্মাইয়া আমা সবা রক্ষা কর॥
পিতৃগণ বাক্য শুনি বলে জরৎকার।
যত্নে না করিব বিভা কৈল অঙ্গীকার॥
মোর নামে কন্যা যদি যাচি কেহ দেয়।
তবে সে করিব বিভা আমার নিশ্চয়॥
তাহার গর্ব্ভেতে যেই জন্মিবে কুমার।
তোমা সবাকার সেই করিবে উদ্ধার॥
শুনি অন্তর্দ্ধান হৈল যত পিতৃগণ।
শূন্যেতে ডাকিয়া তবে বলিল বচন॥
বিভা করি জরৎকার জন্মাও সন্ততি।
বংশ হৈলে হইবেক সবার সদ্গতি॥
যেই বিনামুলে সবে ছিলাম ধরিয়া।
তুমি আছ তেঁই মুল আছেত লাগিয়া॥
মুষিক খুদিতে ছিল ধুষিক সে নয়।
মুষারূপে আপনি সে ধর্ম্ম মহাশয়॥
তাহা শুনি জরৎকার করিল গমন।
বহু দেশ দেশান্তর করয়ে ভ্রমন॥
পিতৃগণ আজ্ঞা শুনি চিন্তে অনুক্ষণে।
যাচি কন্যা দিবে কেহ নাহিক ভূবনৈ॥
মহাবনে প্রবেশ করিল জরৎকার।
কন্যাকার আছে দেহ বলে তিনবার॥
আছিল তথায় বাসুকির অনুচর।
মুনির সন্তান কছে রাসুকি গোচর॥
এত শুনি বাসুকি যে আনন্দ অপার।
ভগিনী সহিত গেল যথা জরৎকার॥
মুনিবরে ফণীবরে করে নিবেদন।

আমার ভগিনী নিয়ে করছ গ্রহণ॥
মুনি বলে সেই কন্যা কোন নাম ধরে।

সত্য করি কহ মিথ্যা না ভাণ্ডিহ মোরে॥
মোর নামে হয় যদি ভগিনী তোমার।
বিবাহ করিব তবে কৈনু অঙ্গীকার॥
বাসুকি বলিল নাম ধরে জরৎকারী।
তোমার লাগিয়া জন্ম লয়েছে সুন্দরী॥
যত্নে রাখিয়াছি আমি তোমার কারণে।
তোমার আজ্ঞায় আনিলাম এত দিনে॥
এত বলি কন্য। দিয়া গেল ফণীবর।
শুনি নাগলোক হৈল আনন্দ বিস্তর॥
মহাভারতের কথা মুধা হৈতে সুধা।
কর্ণপথে কর পান খণ্ডুক তব ক্ষুধা॥
বহু চিত্র কথা যত কাশী বিরচিত।
অমর কিন্নর নর নাগের চরিত॥
বিবিধ বিপদ খণ্ডে যাহার শ্রবণে।
আত্ম বৃদ্ধি বংশবৃদ্ধি পাপ বিমোচন॥
সুবাঞ্ছিত ফল হয় ইথে নাহি আন।
হরি পদে চিত্ত হয় জন্মে দিব্যজ্ঞান॥
এই কথা শ্রবণে সকল পাপ নাশে।
গীত ছন্দে তাহা বিরচিল কাশীদাসে॥
গরুড়াদি নাগগণের উৎপত্তির বর ও
অরুণের জন্ম
মুনিগণ বলে কহ ইহার কারণ।
ভগিনীকে দিল নাগ কোন প্রয়োজন॥
মুনি হেতু কি কারণে কন্যার উৎপত্তি।
বিস্তারিয়া সব কথা কহ পুনঃ সৌতি॥
সৌতি বলে অবধান শুন মুনিগণে।
বাসুকি ভগিনী দিল যাহার কারণে।
দক্ষের দুহিতা কদ্রু বিনতা সুন্দরী।
স্বামী কশ্যপের দোঁহে বহু সেবা করি॥
তুষ্ট হৈয়া বলে মুনি মাগ দোঁহে বর।
ইহা শুনি কদ্রু বলে যুড়ি দুই কর॥
সহস্রেক নাগ হইবে আমার নন্দন।
এই মোর বাঞ্ছা আজ্ঞা কর তপোধন॥
বিনতা মাগিল বর কশ্যপের পায়।
দুই গোটা পুত্র মোরে দেহ মহাশয়॥
কদ্রুপুত্রে বলাধিক হইবে নন্দন।
হাসিয়া কশ্যপ বর দিয়া ততক্ষণ॥
মুনি বরে দুই জনে হইল গর্ব্ভবতী।
দোঁহে আশ্বাসিয়া তবে গেলা প্রজাপতি॥
কত দিনে দুই জনে প্রসব হইল।
সহস্রেক ডিম্ব কন্দ্রূদেবী প্রসবিল॥