এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মাদল
এ মায়া কুটীরে শান্তির নীড়ে
বাজায়ে মধুর বাঁশী,
নট, নটী সাথে করিবে নৃত্য
নিত্য সাঁঝেতে আসি’
রাত্রি প্রভাতে দিনমণি যাবে।
গগন ভেদিয়া আসি’
প্রকৃতির ম্লানমুখ-মণ্ডলে
ঢালিয়া দিবেরে হাসি-
বনচারী দল মত্ত-মাদল
বাজায়ে মনের সুখে,
মশগুল্ হয়ে করিবে নৃত্য
বনের স্মিন্ধ বুকে।
সৈনিক হেথা করা বিশ্রাম
যুদ্ধ হয়েছে শেষ,
মুছে ফেল ত্রুর আহবের স্মৃতি
হৃদয়ের সব ক্লেশ।
৪৩