স্পর্শ করিতে পার, যথা, (এক একটী তারে হাত দিয়া) ইটী, বা ইটী, বা ইটী, বা ইটী; অর্থাৎ যেটী স্পর্শ করিতে ইচ্ছা হয় তোমরা সেইটীই স্পর্শ করিতে পার। কিন্তু যদি আমি সকলের নীচের তারটী স্পর্শ করিতে বলি তবে তোমরা কোনটী স্পর্শ করিবে? হরি! তুমি এখানে আসিয়া সেইটী স্পর্শ কর।
হরি গণনকের নিকট আসিয়া সর্ব্ব নিম্নস্থ তারটী স্পর্শ করিলেন।
শি। রাম! তুমি সকলের নীচের তারের উপরে যে তারটী আছে তাহা স্পর্শ কর।
রাম সেই তারটী স্পর্শ করিলেন। ইত্যাদি।
শি। আমি যে তারটীকে সকলের, নীচের তার বলিতেছি তাহাকে প্রথম তার, তাহার উপরের তারকে দ্বিতীয় তাঁর, তাহার উপরের তারকে তৃতীয় তার, এই রূপে চতুর্থ তার, পঞ্চম তার, ষষ্ঠ তার, সপ্তম তার, অষ্টম তার, নবম তার, ও দশম তার বলিব।
এইরূপে প্রথম হইতে দশম তার পর্য্যন্তের নাম উল্লেখ করিয়া শিক্ষক প্রথম তার হইতে পর্য্যায়ক্রমে এক একটী তার স্পর্শ করিয়া তাহার নাম বলিবেন, ছাত্রেরা সেই নাম উচ্চারণ করিবে। পুনঃ পুনঃ এই রূপ করিলে ছাত্রদিগের প্রথম অবধি দশম পর্য্যন্ত পদগুলি কথঞ্চিৎ অভ্যাস হইবে। ছাত্রদিগের তদর্থ বোধ হইয়াছে কি না জানিবার জন্য, শিক্ষক অগ্রে যে যে