তারের নামোচ্চারণ করিবেন, এক একটী ছাত্র সেই সেই তার স্পর্শ করিবে; পরে শিক্ষক স্বয়ং এক একটী তার স্পর্শ করিবেন, ছাত্রেরা তাহার নাম করিবে। তৎপরে শিক্ষক একটী তারের নাম বলিবেন ও ছাত্রদিগকে তাহার উপরিস্থ ও নিম্নস্থ তারের নাম বলিতে বলিবেন, ছাত্রেরা যথাযথ নাম উচ্চারণ করিয়া উত্তর দিবে। এই সকল উপায় দ্বারা বালকেরা পর্য্যায়ক্রমে প্রথম অবধি দশম পর্য্যন্ত শিখিলে বিপর্য্যায় ক্রমে দশম হইতে প্রথম পর্য্যন্ত পাঠ করিতেও শিক্ষা করিবে। শিক্ষক পরে গণনককে ছাত্রদিগকে দৃষ্টির অগোচর স্থানে রাখিয়া পূর্ব্বমত প্রশ্ন করিবেন, ছাত্রেরা পূর্ব্ব পূর্ব্ব বিষয় স্মরণ করিয়া উত্তর দান করিবে। এক্ষণে ভিন্ন ভিন্ন প্রকার পদার্থ লইয়া সেই সকলের প্রতি প্রথমাদি পদ যে রূপে প্রযুক্ত হয় তাহা বুঝাইয়া দিতে হইবে। যথা, ১০টী বালককে এক সারিতে রাখিয়া কোন্টী প্রথম বালক কোন্টী দ্বিতীয় বালক, ইত্যাদি; বা বিদ্যালয়ের কোন্টী প্রথম শ্রেণী, কোন্টী দ্বিতীয় শ্রেণী, ইত্যাদি; বা বিদ্যালয়ে পাঠকালের কোন্টী প্রথম ঘণ্টা, কোন্টী দ্বিতীয় ঘণ্টা, ইত্যাদি, বুঝাইয়া দিতে হইবে। এক্ষণে প্রথম তার, প্রথম বালক ইত্যাদি না বলিয়া, গণনাকালে অগ্রে যেটী গ্রহণ করা যায় সেইটীকেই প্রথম বলা যায়, তৎপরে যেটী লইলে দুইটী পূর্ণ হয় তাহাকে দ্বিতীয়, পরে যেটী লইলে তিনটা পূর্ণ হয় সেইটীকে তৃতীয় বলা যায়, ইত্যাদি। প্রথমাদি পদ যে পূরণবাচক তাহা এই রূপে বুঝাইয়া দিতে হয়। ইহার পর কেবল প্রথম, দ্বিতীয় ইত্যাদি পদ যে রূপে প্রয়োগ করিতে হয় তাহার উপদেশ দেওয়া উচিত; যথা, প্রথমের পর দ্বিতীয়, দ্বিতীয়ের পর তৃতীয়, তৃতীয়ের পর চতুর্থ, ইত্যাদি; এবং চতুর্থের পর পঞ্চম ও চতুর্থের পূর্ব্বে তৃতীয়, ইত্যাদি।
পাতা:মানসাঙ্ক (প্রথম ভাগ) - গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৮৭৩).pdf/১৩
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মানসাঙ্ক
৯