এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মানসাঙ্ক
১৩
| ● | ● ● ● |
| ● ● | ● ● ● |
| ● ● ● | ● ● ● |
| ● ● ● ● | ● ● ● |
| ● ● ● ● ● | ● ● ● |
| ● ● ● ● ● ● | ● ● ● |
| ● ● ● ● ● ● ● | ● ● ● |
ইহাতে স্পষ্ট দেখা যাইতেছে যে বামপার্শ্বের একটী আর দক্ষিণপার্শ্বের তিনটী গোলা একত্র করিলে চারিটী গোলা হইবে, ইত্যাদি। এইরূপে গোলা সাজাইয়। অন্য অন্য সংখ্যারও যোগের বিষয়ে উপদেশ দিতে হইবে।
১ম। প্রথম প্রশ্নাবলী।
একটী পয়সা আর একটী পয়সা কয়টী পয়সা হয়? দুইটী কলম আর একটী কলম কয়টী কলম হয়? একটী বালক ও একটী ছাগলের কয় খানি চরণ? হরির পিতা হরিকে ২ খান পুস্তক দিয়াছেন ও তাহার মাতা তাহাকে ৩ খান পুস্তক দিয়াছেন, হরির কয়খান পুস্তক হইয়াছে? রাম এক দিন ৪টী পয়সায় ৬ তা কাগজ, আর এক দিন ৬টী পয়সায় ৩ তা কাগজ ক্রয় করিয়াছিলেন, তিনি সর্ব্বশুদ্ধ কয়টী পয়সাতে কয় তা কাগজ
খ