এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
মানসাঙ্ক
খরিদ করিয়াছিলেন? পাঁচটী পেন্সিল আর দুইটী পেন্সিল কয়টা পেন্সিল হয়? পাঁচটী অঙ্গুলি ও চারিটী অঙ্গলি কয়টী অঙ্গুলি হয়? সাতটী বালক ও তিনটী বালক কয়টী বালক হয়? রামের বয়ঃক্রম যখন ৬ বৎসর তখন হরির জন্ম হয়, হরির বয়স এক্ষণে তিন বৎসর, রামের বয়স কত?
দ্বিতীয় প্রশ্নোত্তর।
শিক্ষক। (অগ্রে সাতটী সাতটী গোলা গণনকের এক এক তারে স্বতন্ত্র রাখিয়া) প্রশ্ন করিলেন। হরি! তুমি এই সাতটী গোলাকে দুই ভাগ কর।
হরি এক ভাগে একটী ও অপর ভাগে ছয়টী রাখিয়া দুই ভাগ করিলেন।
শি। রাম! তুমি এই সাতটীকে দুই ভাগ কর? রাম এক ভাগে দুইটী আর এক ভাগে পাঁচটী রাখিলেন।
শিক্ষক সকল বালককে জিজ্ঞাসা করিলেন, কেমন রামের ভাগ করা ঠিক হইয়াছে? সকলে বলিল, ঠিক হইয়াছে।
শি। কালি! তুমি এই সাতটীকে দুই ভাগ কর তোমার কৃত ভাগগুলি যেন হরি ও রামের কৃত ভাগের মত না হয়।