বিভীষণে দিলা লঙ্কা, ইন্দ্রের ঘুচিল শঙ্কা, পরীক্ষার সীতা উদ্ধারিলা॥ রাক্ষস বানর সঙ্গে, পুষ্পকে চড়িয়া রঙ্গে, রাজা হৈলা অযোধ্যা আসিয়া। সীতা হৈলা গর্ভবতী, লোকবাদে রঘুপতি, বনবাসে দিলা পাঠাইয়া॥ সীতা তপোবনে রৈলা, কুশ লব পুত্র হৈলা, রাম অশ্বমেধ আরম্ভিলা। বাল্মীকির সঙ্গে গিয়া, কুশ লব বিবরিয়া, রামে রামায়ণ শুনাইলা॥ কুশ লব পরিচয়ে, সীতা আনি লিজালয়ে, পরীক্ষা দিবারে পুনঃ চান। সীতা কৈলা ধরা ধ্যান, ধরা কৈলা অধিষ্ঠান, সীতা কৈলা পাতালে প্রয়াণ॥ মুগ্ধ রাম সীতাশোকে, হেনকালে সুরলোকে, যুক্তি করি কাল গেলা তথা। লক্ষণে বর্জ্জিয়া রাম, চলিলা বৈকুণ্ঠ ধাম, ভারতের অসাধ্য সে কথা॥
ভবানন্দের কাশীগমন।
জয়তি জননী অন্নদা। গিরিশ নয়ন নন্মদা
অখিল ভুবন ভক্ত২ ভক্তি মুক্তি শর্ম্মদা॥
কর বিলসিত রত্ন দর্ব্বী পানপাত্র সারদা।
তরুণ কিরণ কমল কোচ নিহিত চরণ চা-
রদা॥ ভব নিপতিত ভারতস্য ভব জল
নিধি পারদা॥ ধ্রু॥
অযোধ্যা হইতে যাত্রা কৈলা মজুন্দার। ডানি বামে যত গ্রাম কত কব তার॥ অন্নপূর্ণা দেখিবারে কৈলা মনোরথ। ধরিলা কাশীর পথ কৈলাসের পথ॥ শোক দুঃখ পাপ তাপ পলাইল॥ শুভক্ষণে প্রবেশিলা বারাণসী পুরে॥ মণিকর্ণিকার জলে করি স্নান দান। দর্শন করিলা বিশ্বেশ্বর ভগবান। এক মাস কাশী