এই পাতাটির মুদ্রণ সংশোধন করার সময় সমস্যা ছিল।
দ্বাদশ পরিচ্ছেদ। 15 পানীয় বা সরবত প্রকরণ রবত অতি উপাদের পানীয়। সরবত পানে নিবারিত হয় এবং শরীর অত্যন্ত স্নিগ্ধ বোধ হইয়া কে। শীতপ্রধান দেশ অপেক্ষা উষ্ণদেশে অধিক পরিমাণে সরবত ব্যবহৃত হইতে দেখা যায়। সরবত যে কেবলমাত্র পানীয়, তাহা মনে করা উচিত নহে। অনেক সময় অনেক প্রকার সরবত ঔষধের ন্যায় কার্য্য করিয়া থাকে। এ জন্য কি সুস্থকায় কি পীড়িত, সকলের-ই পক্ষে সরবতের ব্যবস্থা হইয়া থাকে। ভিন্ন ভিন্ন দ্রব্যের সরবত যে, ভিন্ন ভিন্ন প্রকার গুণ ও আস্বাদ ধারণ করিয়া থাকে, তাহা বোধ হয় সকলে-ই অবগত আছেন। সচরাচর দুই প্রকার সরবত ব্যবহৃত হইয়া থাকে অর্থাৎ এক প্রকার সরবত টাকা প্রস্তুত করিয়া ব্যবহার করিতে হয়। অন্ত-প্রকার সরবত একবার প্রস্তুত করিলে, অনেক দিন পর্যন্ত উহা ব্যবহারোপযোগী থাকে।