বিষয়বস্তুতে চলুন

পাতা:মিষ্টান্ন-পাক.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় পরিচ্ছেদ।
৮১

নারিকেল-দুধে ময়দা মাখিবে। মিষ্ট পুরি ভাজিতে হইলে, নারিকেলদুধে চিনি মিশাইয়া ময়দা মাখিবে। এখন, ছোট ছোট এক একটি লেচি কাটিয়া, তদ্বারা সুগোল লুচি বেলিবে। পরে তাহা ঘৃতে ভাজিয়া লইবে। ঘৃতে তাজিবার সময় মধ্যে মধ্যে, ঝাঝরা হাতায় লুচি ঘৃতে ডুবাইয়া ধরিবে, খুব ফুলিয়া উঠিবে। গোকুল-পুরি ক্ষীরে ডুবাইয়া খাইতে বড় ভাল লাগে। যদি নিম্‌কি করিতে ইচ্ছা হয়, তবে ময়দায় লবণ মিশাইয়া লইয়া, নারিকেল-দুধে মাখিবে। আর মাখা ময়দায় কিছু কালজীরা ও লেবুর রস মিশাইলে, নিম্‌কি অত্যন্ত সুখাদ্য হইবে। অনন্তর, নিম‍্কি ভাজার নিয়মানুসারে ময়দা বেলিয়া, উহা ভাজিয়া লইবে।