বৃদ্ধের আদেশ প্রতিপালন করিবার জন্য দুইজন পরিচারক নিযুক্ত ছিল। পর্যায়ক্রমে একজন না একজন লাইব্রেরীর বাহিরে উপস্থিত থাকিত। উহারা দুই জনই মুসলমান, ও বহু দিবস হইতে দুই জনই ঐ কার্য্য সম্পন্ন করিয়া আসিতে ছিল। তাহারাই যদি বৃদ্ধের মৃত্যু সম্বন্ধে কোন কথা বলিতে পারে, এই ভাবিয়া আমরা তাহাদিগের উভয়কেই ডাকাইলাম। উহাদিগের নিকট হইতে সেই সময় এইমাত্র অবগত হইতে পারিলাম যে, বৃদ্ধ কোনস্থানে গমন করিতেন না, সদা সর্ব্বদা নিজের বাড়ীতেই থাকিতেন। অতিশয় প্রত্যূষে তিনি শয্যা হইতে গাত্রোত্থান করিয়া নীচে আসিতেন। বাগানের মধ্যে কিয়ৎক্ষণ ভ্রমণ করিয়া লাইব্রেরীর মধ্যে গমন করিতেন। সমস্ত দিবসের মধ্যে তিনি আর উপরে উঠিতেন না। লাইব্রেরীর সংলগ্ন স্নানের ঘরেই স্নান করিতেন। পার্শ্ববর্ত্তী দুইটি ঘরের মধ্যে একটীতে বস্ত্রাদি পরিধান ও অপরটীতে আহারাদি করিতেন। দিবাভাগে বিশ্রামও করিতেন লাইব্রেরীর ভিতর। রাত্রি ১১টার পর তিনি শয়ন করিবার মানসে উপরে উঠিতেন। যে সময়ে তিনি শয়ন করিবার মানসে উপরে উঠিতেন, সেই সময় পরিচারকগণের মধ্যে কেহই সেইস্থানে থাকিত না। রাত্রি দশটার সময় পরিচারক মাত্রেই আপনাপন স্থানে গমন করিত। ইহা বৃদ্ধের আদেশই ছিল। শয়ন করিবার অব্যবহিত পূর্ব্বেই বৃদ্ধ অতি অল্প পরিমাণে মদ্যপান করিতেন। পরিচারকগণ রাত্রি ১০টার সময় যখন সেইস্থান হইতে আপনাপন স্থানে গমন করিত, সেই সময় মদিরা সহিত একটী বোতল ও একটী গ্লাস লাইব্রেরী-ঘরের টেবিলের উপর রাখিয়া
পাতা:মিস্ মেরি - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/১১
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মিস্ মেরি।
১১