বিষয়বস্তুতে চলুন

পাতা:মিস্‌ মেরি - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
দারোগার দপ্তর, ১০৯ সংখ্যা

 পরিচারক। উহা খানসামার কার্য্য। সন্ধ্যার পরে আহারাদি করাইয়া যখন খানসামা বাহিরে যায়, সেই সময় সে-ই উহা টেবিলের উপর রাখিয়া যায়। ইহা তাহার প্রাত্যহিক কার্য্যের মধ্যে একটী।


তৃতীয় পরিচ্ছেদ।

 লাইব্রেরী ঘরের টেবিলের উপর সুরার বোতল আর গ্লাস দেখিয়া, এবং পরিশেষে পরিচারকের নিকট হইতে ইহার বৃত্তান্ত কিয়ৎপরিমাণে অবগত হইবার পর হইতেই, আমার হৃদয়ে কেমন একরূপ অদ্ভুত ভাবের উদয় হইল। কেমন অল্প অল্প মনে হইতে লাগিল, আমি যেন ইহার কিছু অবগত আছি; কিন্তু কি যে অবগত আছি, তাহা হঠাৎ মনে আসিল না। লাইব্রেরী ঘর, সুরার বোতল, সুরার গ্লাসের কথা যেন আনার স্পষ্ট মনে হইতে লাগিল।এই সকল সম্বন্ধে পূর্ব্বে আমি কোন কথা শুনিয়াছি, কি এইরূপ ঘটনা সম্বলিত অপর কোন মোকদ্দমার আমি ইতিপূর্ব্বে অনুসন্ধান করিয়াছি, তাহাও ঠিক মনে করিয়া উঠিতে পারিলাম না; কিন্তু ইহা আমার বেশ মনে পড়িতে লাগিল, ঠিক এইরূপ ঘটনা আমার অন্তরে বর্ত্তমান রহিয়াছে।

 অনেক সময় আমার এইরূপ অবস্থা ঘটিয়াছে যে, এখন যেটী ভাবিয়াছি, তাহার বহু বৎসর পরে ঠিক তাহা ঘটিয়াছে।