বিষয়বস্তুতে চলুন

পাতা:মিস্‌ মেরি - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মিস্‌ মেরি।
১৫

আবার অন্য স্বপ্নে কোন একটী বিষয় দেখিলাম, সেই স্বপ্নের বিষয় ক্রমে আমার অন্তর হইতে অন্তর্হিত হইয়া গেল; কিন্তু বহু দিবস বা বহু বৎসর পরে সেই ঘটনা আমি সম্মুখে দেখিতে পাইয়াছি, ঠিক সেইরূপ অবস্থা আমার সম্মুখেই ঘটিয়াছে। সেই ঘটনা ঘটিবার পরে, উহা আমার যেন বিদিত আছে বলিয়া অনুমান হইতে থাকে; কিন্তু কি কারণে আমি বিদিত, তাহা ভাবিয়া চিন্তিয়া সেই সময় কিছুই স্থির করিয়া উঠিতে পারি না, তবে অল্পে অল্পে স্মৃতির দ্বার উদ্ঘাটিত হইবার সঙ্গে সঙ্গে সেই ঘটনা বিস্মৃতির গর্ভ হইতে উত্থিত হইয়া, পুনরায় আমার সন্মুখে আসিয়া উপস্থিত হয়। এরূপ ঘটনা যে আমার একটী ঘটিয়াছে তাহা নহে, অনেক ঘটিয়াছে। বহু বৎসর পূর্ব্বে যাহা আমি স্বপ্নে দেখিয়াছি, বহু বৎসর পরে তাহা কার্য্যে পরিণত হইয়াছে। এ কথা আমি অনেককে বলিয়াছি, অনেকের সহিত এই সম্বন্ধে আমি অনেক তর্ক বিতর্ক করিয়াছি; কিন্তু ইহার প্রকৃত কারণ যে কি, তাহা আমি এ পর্য্যন্ত কিছুই অনুমান করিয়া উঠিতে পারি নাই।

 লাইব্রেরী, সুরার বোতল, আর সুরার গ্লাসের কথা শুনিয়া আমার এ কথা মনে হইল, স্বপ্নে হয় ত এইরূপ অবস্থা কখনও দেখিয়াছিলাম, বা বহু পূর্ব্বে ঠিক এইরূপ অবস্থার কোনরূপ মোকদ্দমা আমি অনুসন্ধান করিয়াছিলাম, এখন তাহারই আভাব হৃদয়ে আসিয়া উপস্থিত হইতেছে। মনে মনে এইরূপ স্থির করিয়া, এই মোকদ্দমার অপরাপর বিষয়ে মনঃসংযোগ করিতে চেষ্টা করিতে লাগিলাম; কিন্তু কিছুতেই তাহা পারিলাম না। এই ঘটনা যে পুরাতন ঘটনা, কেবল তাহাই আমার মনে