একটী দেরাজের মধ্যে বন্ধ থাকিত। দেরাজের চাবি বৃদ্ধ তাঁহার পরিহিত কোটের পকেটেই সর্ব্বদা রাখিয়া দিতেন। বৃদ্ধ যে কোট পরিয়া লোকান্তর গমন করেন, সেই কোটের মধ্যে একগুচ্ছ চাবি ছিল। টেবিলের সংলগ্ন যে কয়েকটী দেয়াজ আছে, তাহার প্রত্যেকের চাবি স্বতন্ত্র; এবং ঐ সমস্ত চাবি ও অপর আর কয়েকটী চারি লইয়াই সেই চাবিগুচ্ছ।
লাইব্রেরীর ভিতর অন্য স্থানে অনুসন্ধান করিবার পূর্ব্বে ঐ টেবিলের দেরাজের মধ্যে আমরা প্রথমেই অনুসন্ধান করিতে প্রবৃত্ত হইলাম। একটী দেরাজের মধ্যে কতকগুলি কাগজ ছিল, ঐ কাগজগুলির মধ্যে বিশেষরূপ অনুসন্ধান করিয়া দেখিতে দেখিতে একখানি পত্র ও একখানি উইলের খসড়া একত্র প্রাপ্ত হইলাম। ঐ পত্র ও উইলের সহিত এই হত্যাকাণ্ডের যে বিশেষ কোনরূপ সংস্রব আছে, তাহা প্রথমে আমরা কিছু অনুমান করিতে সমর্থ হই না; কারণ সেই সময় আমাদিগের বিশেষরূপ লক্ষ্য ছিল, যদি তিনি আত্মহত্যা করিয়া থাকেন, তাহা হইলে তাঁহার লিখিত কোন পত্রাদি সেইস্থানে পাইবার সম্ভাবনা। তাই আমরা সেই সময় সেইরূপ কোনপত্রাদি যদি পাওয়া যার, তাহারই অনুসন্ধান করিতেছিলাম। উইল বা অপর কোন কাগজপত্রে সেই সময় হস্তক্ষেপ করার বিশেষ কোন প্রয়োজন উপলব্ধি হয় নাই।
টেবিলের ভিতর যে কয়েকটী দেরাজ ছিল, এর এক করিয়া তাহার সমস্ত গুলিই আমাদিগের দেখা হইল, কিন্তু যে দ্রব্যের নিমিত্ত আমরা অনুসন্ধান করিতেছিলাম, তাহার কিছুই আমরা প্রাপ্ত হইলাম না। টেবিলের দেরাজগুলির অনুসন্ধান