বিষয়বস্তুতে চলুন

পাতা:মিস্‌ মেরি - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মিস্ মেরি।
২৩

হইয়া গেলে সেই লাইব্রেরীর অপরাপর স্থানেরও অনুসন্ধান করিলাম, কিন্তু আমাদিগের অভীপ্সিত দ্রব্য কিছুই পাওয়া গেল না।

 আমরা যে পর্য্যন্ত অনুসন্ধানে নিযুক্ত হইয়াছিলাম, তাহার মধ্যে এ পর্য্যস্ত মেরিকে কোন কথা জিজ্ঞাসা করা হয় নাই। কারণ মেরি ইউরোপীর জাতি, তাহাতে আর তিনি এখনও মিস্ আছেন, অর্থাৎ এখন পর্য্যন্ত তিনি পরিণয়সূত্রে আবদ্ধ হন নাই। সুতরাং আমাদিগের অর্থাৎ এদেশীয় কালা বাঙ্গালীদিগের কোন কথা তাঁহাকে জিজ্ঞাসা করিবার অধিকার ছিল না। যে সকল ইংরাজকর্ম্মচারী এই অনুসন্ধানে নিযুক্ত ছিলেন, মেরিকে কোন কথা জিজ্ঞাসা করা না করা তাঁহাদিগের কার্য্য, সে সম্বন্ধে আমাদিগের কোনরূপ কথা কহিবার প্রয়োজন ছিল না। সুতরাং আমরা তাঁহার নিকট কোন কথার নিমিত্ত অগ্রগামী হইলাম না। কিন্তু কোন কোন কথা মেরিকে জিজ্ঞাসা করিবার নিমিত্ত দুই একজন ইংরাজকর্ম্মচারীকে অনুরোধ করিলাম। তাঁহারাও প্রথম প্রথম আমাদিগের অনুরোধ রক্ষা করিয়া মেরিকে দুই একটী কথা জিজ্ঞাসা করিবার মানসে অগ্রগামী হইলেন। মেরিকে তাঁহারা দুই একটী কথা জিজ্ঞাসা করিতে চাহেন, এই সংবাদ মেরির পরিচারককে দিয়া মেরির নিকট প্রেরণ করিলে তিনি উপর হইতে সংবাদ পাঠাইয়া দিলেন, “একজন কর্ম্মচারীকে উপরে আসিতে কহ।” এই সংবাদ পাইয়া একজন ইংরাজকর্ম্মচারী আস্তে আস্তে উপরে উঠিলেন। যে ঘরে মেরি বসিয়াছিলেন, সেই ঘরের মধ্যে সহসা প্রবিষ্ট হইতে সাহসী না হইয়া সেই ঘরের সম্মুখে একটি দরজার সন্নিকটে দণ্ডায়মান হইলেন। মেরি