বিষয়বস্তুতে চলুন

পাতা:মিস্‌ মেরি - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০
দারোগার দপ্তর, ১০৯ সংখ্যা।

 পত্রখানি পাঠ করিবার পর উইলের খসড়া নকলখানি বিশেষ মনোযোগের সহিত পাঠ করিলাম, উহার অর্থ এইরূপ।—

 ১। আমার যে সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে ও যাহার তালিকা এই উইলের মধ্যেই প্রদর্শিত হইল, তাহা আমি নিম্নলিখিত রূপে বিভাগ করিয়া দিলাম। বলা বাহুল্য, আমার মৃত্যুর পর হইতে এই উইলের লিখিত মর্ম্ম অনুসারে কার্য্য আরম্ভ হইবে। আমার জীবিতকালে এই উইলের কোনরূপ স্বত্ব আমলে আসিবে না।

 ২। আমার বিষয় সম্পত্তি সকল বিভাগ করিয়া দিবার পূর্ব্বেই, আমার নিজের বৃত্তান্ত কিয়ৎ পরিমাণে এই উইলের মধ্যে থাকা কর্ত্তব্য। কারণ, আমি পরলোক গমন করিলে, আমার সমস্ত বিবরণই অপরিজ্ঞাত রহিয়া যাইবে। আমার জন্মস্থান ইয়ুরোপের কোন এক অংশে। শৈশবেই আমার পিতা মাতা পরলোক গমন করেন। আমি সাধারণের অনুগ্রহের উপর নির্ভর করিয়া জীবন ধারণ করি। যখন আমার বয়ক্রম ১৫।১৬ বৎসর সেই সময় আমি সৈনিক বিভাগে সামান্য পদাতিক রূপে প্রবেশ করি এবং সৈন্য দলের সহিত ক্রমে আমি ভারতবর্ষে আসিয়া উপস্থিত হই। আমি সামান্য পদাতিক সৈন্য হইলেও ৩।৪ বৎসরের অধিক আমাকে সেই কার্য্য করিতে হয় না। সামান্য সামান্য কার্য্যের নিমিত্ত আমি ক্রমে আমার উপরিতন কর্ম্মচারীর নিকট পরিচিত হইয়া পড়ি, এবং পরিশেষে সীমাস্ত প্রদেশীয় একটা যুদ্ধে বিশেষ কৌশল প্রদর্শন করিয়া, আমাদিগের প্রধান সেনাপতির জীবন রক্ষা করিতে আমি সমর্থ হই। এই কার্য্যের নিমিত্ত প্রধান সেনাপতি আামার উপর বিশেষ-