বিষয়বস্তুতে চলুন

পাতা:মিস্‌ মেরি - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মিস্ মেরি।
৪৫

নিজের মনে যেমন, উদয় হইত, সেইরূপ ভাবে চলিতেন। তাঁহার সমপদস্থ অপরাপর কর্ম্মচারিগণ তাঁহাকে প্রায়ই দেখিতে পারিতেন না, ও তাঁহাদিগের কোনরূপ পরামর্শে তাঁহাকে ডাকিতেন না। তিনিও তাঁহাদিগের কাহার কোন কথা গ্রাহের মধ্যে আনিতেন না। যাহা তাঁহার মনে উদয় হইত, তাহাই করিতেন।

 এই কর্ম্মচারীর কথা শুনিয়া আমরা তাঁহাকে কহিলাম, আমরা ত এই মোকদ্দমার কিনারা করিয়া আসিয়াছি, কিন্তু আপনারা তাহা চান কই? সুতরাং অনন্যোপায় হইয়া আমরা এইস্থানে চুপ করিয়া বসিয়া কেবল সময় অতিবাহিত করিতেছি।”

 আমাদিগের কথা শুনিয়া তিনিও আমাদিগের সহিত সেই স্থানে উপবেশন করিলেন ও কহিলেন “এই মোকদ্দমার কিরূপ কিনারা করিয়াছ, তাহা সবিশেষ আমাকে কহ। তাহা হইলে আমি বুঝিতে পারিব যে, তোমাদিগের অনুমান কতদূর যুক্তিসঙ্গত।”

 কর্ম্মচারীর কথা শুনিয়া মিস্ মেরি সম্বন্ধে আমাদিগের মনে যেরূপ সন্দেহ উপস্থিত হইয়াছিল, ও অনুসন্ধান করিয়া তাঁহার বিপক্ষে যাহা যায় প্রাপ্ত হইয়াছিলাম, তাহার সমস্তই একে একে তাঁহাকে কহিলাম। উইল ও পত্রের খসড়া তাঁহাকে দেখাইলাম। দ্বারবানের নিকট হইতে যেরূপে তিনি উহা হস্তগত করিয়াছিলেন, তাহাও তাঁহাকে কহিলাম। উইল করিবার পূর্ব্বে বৃদ্ধের মৃত্যু হইলে মেরির কিরূপ স্বার্থ আছে, আমাদিগের কথা শুনিয়া, তাহা তিনি সমস্তই বুঝিতে পারিলেন ও পরিশেষে আমাদিগের মতের অনুমোদন করিয়া