বিষয়বস্তুতে চলুন

পাতা:মিস্‌ মেরি - প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৯০১).pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৮
দারোগার দপ্তর, ১০৯ সংখ্যা।

বিষ টেবিলস্থিত শূন্য গ্লাসে ঢালিয়া রাখিয়া দিয়াছিলেন। বৃদ্ধ অনবধান বশতঃ সেই গ্লাসেই সুরা ঢালিয়া পান করিবার সঙ্গে সঙ্গে ইহজগৎ পরিত্যাগ করিয়াছেন। মেরির প্রণয়াভিলাষী সেই ইংরাজ যুবক ইহার মধ্যে সংসৃষ্ট থাকিলেও, তাঁহার দণ্ড হইতে পারে, এরূপ বিশেষ কোন প্রমাণ না পাওয়ায় তিনি অব্যাহতি পাইলেন। কিন্তু মিস্ মেরি বিচারার্থ বিচারকের নিকট প্রেরিত হইলেন। তাঁহারও ভাগ্যে ইংরাজ আইন অনুসারে বিচার- দণ্ড ঘটিল না, ঈশ্বরই তাঁহাকে দত্ত প্রদান করিলেন। হাজতে থাকিবার কালীন বিশেষ সঙ্কটপীড়ার আক্রান্ত হইয়া তিনি ইহজীবন ত্যাগ করিলেন। বলা বাহুল্য যে, বৃদ্ধের ইচ্ছানুসারে তাঁহার সমস্ত বিষয় বিভাগ হইয়া গেল; কেবল মিস্ মেরির অংশে যাহা পড়িয়াছিল, তাহাও তাঁহার পুত্র প্রাপ্ত হইলেন।


সম্পূর্ণ

সহরে মেয়ে।

(অর্থাৎ কলিকাতা সহর নিবাসী জনৈক বালিকার অদ্ভুত রহস্য!)

যন্ত্রস্থ।