প্রথম অধ্যায় । ԵրԳ डेक्क शtनत्व छूमि ब्रङवर्षीउ झ्य, cनहे छछ उंशंद्र नांभ ब्रांज्ञांभागै হইয়াছে। কেহ কেহ এইরূপ বলিয়া থাকেন যে, বিভীষণ কোন দরিদ্র ব্রাহ্মণের নিমন্ত্রণে উপস্থিত হইয়া ঐরূপ স্বর্ণবৃষ্টি করেন। আবার এরূপ প্রবাদও প্রচলিত আছে যে, ভূদেব নামে কোন ব্যক্তির তপস্তায় প্রীত হইয়া দেবগণ স্বর্ণবৃষ্টি করিয়াছিলেন। কিন্তু দাতাকর্ণকর্তৃক নিমন্ত্রিত হইয়া বিভীষণের আগমন ও তৎকর্তৃক স্বর্ণবৃষ্টি হওয়ার প্রবাদই সমধিক প্রচলিত। এতক্তির আর একটী প্রবাদ প্রচলিত আছে যে, চাদ সদাগর চম্পানগর হইতে আসিয়া রাঙ্গামাটাতে বাস করায়, তাহার নিকটস্থ গ্রামের নাম চাদপাড়া হইয়াছে। চাদ সদাগরের বিবরণ মনসার ভাসানে বর্ণিত হইয়াছে । তিনি চম্পা বা চম্পকনগরে বাস করিতেন । উক্ত চম্পানগর সম্ভবতঃ ভাগলপুরের নিকটস্থ, ও প্রাচীন অঙ্গরাজ্যের রাজধানী । * এতদ্ভিন্ন আরও দুই একটা প্রবাদ রাঙ্গামাটীতে প্রচলিত আছে। সৰ্ব্বাপেক্ষ দাতাকর্ণেরই প্রবাদ সাধারণতঃ লোকমুখে শুনিতে পাওয়া যায়। বাস্তবিক রাঙ্গামাটা অঙ্গরাজ কর্ণের রাজধানী ছিল কি না, সে বিষয়ে সন্দেহ আছে। ভাগলপুরের নিকটস্থ চম্পনগর যে র্তাহার রাজধানী ছিল, এইরূপ সিদ্ধান্তই হইয়া থাকে। তবে রাঙ্গামাটা অঙ্গরাজ্যের অন্তভূত হওয়ায় তাহাকে দাতাকর্ণের ভাগলপুরের নিকটস্থ চম্পানগর ব্যতীত আরও দুই একটা চম্পক নগরের উল্লেখ দেখা যায়। ত্রিপুর জেলার ও বর্ধমানের পশ্চিমে চম্পক নামক গ্রাম আছে, কিন্তু রাঙ্গামাটার প্রবাদ অঙ্গরাজ্যের চম্পানগরের সহিতই জড়িত ।
পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১১৬
অবয়ব