বিষয়বস্তুতে চলুন

পাতা:মেকি লোক - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮
মেকি লোক

কিন্তু আপনি যদি আমার মনের অবস্থা জানিতে পারিতেন, তাহা হইলে এরূপ অবস্থায় আমাকে পরিত্যাগ করিয়া কখনই চলিয়া যাইতে পারিতেন না। স্ত্রীলোকের হৃদয় যে কি, তাহা কখনই আপনি অবগত নহেন। আমি আপনাকে আর কোন কথা বলিব না, আপনার যারা ভাল বিবেচনা হয়, তাহাই করুন।

 এই বলিয়া বিবিয়া নিরন্ত হইলেন, কিন্তু তাঁহার গণ্ড বড়িয়া চক্ষুজল ঝরিতে লাগিল।

 হোসেন আলি যখন বিবিয়ার সহিত কথা কহিতেছিলেন, তখন যে স্থিরভাবে তাহারই সহিত কথা কহিতে ছিলেন, তাহা নহে, মুখে কথা বলিতেছিলেন, কিন্তু হস্ত অপর কার্য্যে ব্যস্ত ছিল। সেই সময় তিনি তাঁহার ইচ্ছামত দ্রব্যাদি লইয়া তাঁহার সেই ছোট বাক্সটা বোঝাই করিতেছিলেন। তিনি যে কি দ্রব্য লইতেছেন ও বাক্স কিসে পূর্ণ করিতেছেন, তাহার দিকে বিবিয়া একবারও লক্ষ্য করেন নাই।

 হোসেন আলি এইরূপে তাঁহার অভিপ্সিত দ্রব্যাদি সংগ্রহ করিয়া, সেই বাক্সটী নিজেই হস্তে লইয়া সেই ঘর হইতে বহির্গত হইলেন। বিবিয়াও বিনাবাক্যব্যয়ে তাঁহার পশ্চাৎ পশ্চাৎ নামিয়া আসিলেন। হোসেন আলি পূর্ব্ব হইতেই নিজের গাড়ী প্রস্তুত করিতে বলিয়াছিলেন। বাড়ীর সদর দরজায় আসিয়া দেখিলেন, গাড়ী প্রস্তুত। তিনি অমনি
বাক্সটী হস্তে লইয়া গাড়ীতে আরোহণ করিলেন ও চালককে গাড়ী দ্রুত চালাইতে কহিলেন। গাড়ী চলিল। বিবিয়া হোসেন আলির সহিত সদর দরজা পর্য্যন্ত গমন করিয়াছিলেন, যখন তিনি গাড়ীতে উঠিয়া গাড়ী চালাইতে কহিলেন, তখন বিবিয়া সেই স্থানে দাঁড়াইয়া ছিলেন, কিন্তু গমন করিবার সময় হোসেন আলি তাঁহার দিকে একবার লক্ষ্যও করিলেন না বা কোন কথাও বলিলেন না। হোসেন আলির এইরূপ ব্যবহারে বিবিয়া মর্ম্মাহত হইলেন; যে পর্য্যন্ত গাড়ী তাঁহার দৃষ্টিপথের অতীত না হইয়া গেল, সেই পর্য্যন্ত তিনি সেই স্থানে দাঁড়াইয়া থাকিলেন, পরিশেষে বাড়ীর মধ্যে প্রবেশ করিয়েন ও আপন প্রকোষ্ঠে গিয়া পালঙ্কের উপর শুইয়া পড়িলেন। শুইয়া শুইয়া তিনি কতই চিন্তা করিলেন, কতরূপ তারনায় যে তাঁহার হৃদয় আচ্ছন্ন হইল, তাহার বর্ণন করিবার ক্ষমতা লেখকের নাই। সেই সময় রাত্রি প্রভাত হইবার পূর্ব্ব লক্ষণ প্রকাশ পাইতে লাগিল।


সপ্তম পরিচ্ছেদ।

 থানায় আসামীদ্বয়কে লইয়া জিজ্ঞাসাবাদ ও নানারূপ গোলযোগে রাত্রি প্রায় প্রভাত হইয়া গেল। সূর্য্যদেব উদয় হইবার পূর্ব্বেই সেই ইংরাজ কর্ম্মচারী উপযুক্ত পরিমিত প্রহরীর সহিত সেই দস্যুদ্বয়কে সঙ্গে লইয়া হোসেন