বিষয়বস্তুতে চলুন

পাতা:মেকি লোক - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
মেকি লোক

 ইংরাজ পুলিস কর্ম্মচারী সেই সময় সেই স্থানে উপস্থিত ছিলেন, করিমবক্স তাঁহার সহিত সাক্ষাৎ করিয়া জিজ্ঞাসা করিলেন, “কি হইয়াছে সাহেব? আমাকে কেন ডাকাইয়া পাঠাইয়াছেন?”

 ইং-ক। আপনার নিকট হইতে কোন বিষয় জানিতে ইচ্ছা করি, তাই আপনাকে সংবাদ প্রদান করিয়াছি।

 করিমবক্স। কি বিষয় জানিতে চাহেন?

 ইং-ক। হোসেন আলি কি আপনার জামাতা?

 করিম। হাঁ, আমি আমার কন্যা বিবিয়াকে তাঁহার হস্তে সমর্পণ করিয়াছি।

 ইং-ক। তিনি এখন কোথায়?

 করিম। তাহাতো আমি বলিতে পায়ি না। কাল সন্ধ্যার সময় আমি তাহাকে দেখিয়াছি, সেই সময় তিনি বাড়ীতেই ছিলেন।

 ইং-ক। তিনি কোথায় গমন করিয়াছেন তাহা বোধ হয় তাঁহার স্ত্রী বলিতে পারেন?

 করিম। এ কথা আমি বিবিয়াকে জিজ্ঞাসা না করিয়া কোন উত্তর দিতে পারিতেছি না। আপনি একটু অপেক্ষা করুন, আমি বিবিয়ার সহিত সাক্ষাৎ করিয়া এখনই এখানে আসিতেছি ও তাহার নিকট হইতে যাহা কিছু জানিতে পারি তাহাও আপনাকে বলিতেছি।

 এই বলিয়া করিমবক্স ইংরাজ কর্ম্মচারীর আদেশ লইয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন, ও
প্রায় অর্দ্ধঘণ্টা পরে সেই গৃহ হইতে বহির্গত হইয়া, যে স্থানে ইংরাজ কর্ম্মচারী তাহার জন্য অপেক্ষা করিয়েছিলেন, সেইস্থানে আসিয়া উপস্থিত হইলেন। তাঁহাকে দেখিয়া ইংরাজ কর্ম্মচারী জিজ্ঞাসা করিলেন, “আপনার কন্যার সহিত আপনার সাক্ষাৎ হইয়াছে?”

 করিম। হাঁ, হইয়াছে সাহেব।

 ইং-ক। হোসেন আলি বাড়ীতে আছেন?

 ক। না।

 ইং-ক। কোথায় গিয়াছেন?

 ক। তিনি হজ করিবার নিমিত্ত মক্কা যাইবেন ইহা বলিয়া গৃহ পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছেন।

 ইং-ক। কখন গিয়াছেন?

 ক। অল্প রাত্রি থাকিতে।

 ইং-ক। দ্রব্যাদি কি লইয়া গিয়াছেন?

 ক। কেবলমাত্র একটা বাক্স তাহার সঙ্গে আছে, কিন্তু উহার ভিতর যে কি আছে, তাহা আশার কথা বলিতে পারেন না।

 ইং-ক। তাহার সহিত আর কে গিয়াছে?

 ক। বাড়ী হইতে একাকীই গিয়াছে, অপর স্থান হইতে কোন ব্যক্তি যদি তাহার সঙ্গে গিয়া থাকে, তাহা তিনি অবগত নহেন।

 ইং-ক। তাহার সহিত যদি অপর কোন ব্যক্তি বাড়ী হইতে গমন না করিয়া থাকে, তাহা হইলে তাহার সেই বাক্স কে বহন করিয়া লইয়া গেল?