এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মঙ্গলাচরণ। জগদীশ, তোমার প্রেমের তিলেক লইয়া প্রেমেতে মগন বস্থধ রাণী, সে প্রেম-সরিতে প্লাবিত হইয়া ভাসিছে ডুবিছে যতেক প্রাণী ; কত ক্রীড়া তার, কত ব-মুরতি পবিত্ৰ নিৰ্ম্মল আনন্দময়, স্থাবর জঙ্গম নিখিল প্রকৃতি গাইছে কেবল প্রেমের জয় । পাইয়া হৃদয়ে তোমার ইঙ্গিত অমর গাথায় অমর কবি, অমৃত তরঙ্গে গাইল সঙ্গীত অমর প্রেমের:অমর ছবি । , দীন বঙ্গভাষা কোথায় পাইবে অতুল সম্পদ বিভব-রাশি ? দীন কবি হায় । কোথায় পাইবে সে দৈব-কবিতা স্থষমা-হাসি ।