বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘনাদ সমালোচন.pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩৪
মেঘনাদ সমালোচন৷

মেঘনাদকারের একটা দোষ বলিয়া স্বীকার করিতে হইবে। কিন্তু বহুগুণের স্থলে উক্ত প্রকার দুই একটী ক্ষুদ্র দোষ গ্রহণীয় নহে, ইহা আমি ইতিপূর্ব্বেই উল্লেখ করিয়াছি। অনবধানত অথবা মানব প্রকৃতির দুর্ব্বলতা প্রযুক্ত এরূপ ক্ষুদ্র ক্ষুদ্র দোষ ঘটিতেই পারে। কোন একটী বৃহৎকার্য্য সম্পন্ন করিতে হইলে প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে দৃষ্টি রাখা মানব প্রকৃতির সাধ্য নহে। এই নিমিত্ত ভবভূতি, মিল্টন ও সেক্‌স পিয়ার প্রভৃতি বিশ্ববিখ্যাত মহাকবিগণের কাব্যেও দুই একটী ক্ষুদ্র দোষ লক্ষিত হয় ও এই নিমিত্তই ইউরোপের প্রাচীনকালের সরলহৃদয় সমালোচকের উৎকৃষ্ট কাব্য প্রণেতাগণের উক্ত প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র দোষ পরিহারার্থ কতকগুলি নির্দ্দিষ্ট অলঙ্কারের সৃষ্টি করিয়া গিয়াছেন এবং সেই সেই দোষাশ্রিত শব্দ প্রয়োগকে সেই সেই অলঙ্কারের উদাহরণস্বরূপ উল্লেখ করিয়াছেন।

উৎপ্রেক্ষা। (Hypothetical metaphor)

 যে স্থলে বর্ণনীয় বিষয় অধঃকৃত করিয়া তাহার সহিত অপর বিষয়ের অভেদ কল্পনা করা যায়, তথায় উৎপ্রেক্ষা নামক অলঙ্কার হয়। সংস্কৃত-আলঙ্কারিকেরা সামান্যতঃ এই অলঙ্কারের দ্বিবিধ ভেদ নির্দেশ করিয়াছেন। বুঝি, যেন প্রভৃতি উৎ-