বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘের সন্ন্যাস - এনামূল হক পলাশ (২০১৭).pdf/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অজুহাত

মানুষের তিন নম্বর হাতটির নাম অজুহাত,
এই হাত অনেক লম্বা হয়ে থাকে।
অনেক লম্বা মানুষের এই হাত খাটো মানুষকে
প্রাপ্য অধিকার হতে বঞ্চিত করে।
অজুহাতওয়ালা লম্বা মানুষ আত্মপ্রেমে
অনেকটা বেহুঁশ হয়ে থাকেন।
তারা জানেন না এর জন্য ঘটে যায়
মানবতাবিরোধী অসংখ্য অপরাধ।
অজুহাত মানেই মানবতাবিরোধী হাত।

মেঘের সন্ন্যাস ১০