এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বন্দ্ব
তুমি বলেছিলে
এত এত চাপ, ইস্কুলের সাময়িক ডিগ্রি
খাটাখাটনি, নিজেকে ছাড়াও অহেতুক
ভাবনার কোনো মানেই হয় না।
মানুষ তার মৃত্যুর সমান বড়।
আমি বললাম
একটি গাছ লাগাও,
তুমি যখন থাকবে না গাছটি থাকবে
তোমার সন্তান তার অক্সিজেন নিবে
এমনকি ফল, ছায়া বিলিয়ে যাবে দীর্ঘকাল।
মানুষ তার কর্মের সমান বড়।
সাধু বললেন
তোমার জীবন যদি বিলাও
তোমার চিন্তা, পরিশ্রম যদি দিয়ে দাও
পথে পথে উচ্চারিত মানুষের জয়গানে
পৃথিবী টিকে থাকবে বহুকাল মানুষের জন্য।
মানুষ তার স্বপ্নের সমান বড়।
আমি কি হতে পারব মানুষের সমান বড়?
মেঘের সন্ন্যাস ১৩