এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সুন্দরবন
প্রেমিক বেশে এসেই খেলাচ্ছলে
জাগিয়ে দিলে পুরোনো সব ক্ষত,
ভালোবাসার আড়ালে আবডালে
আছে আত্মপ্রেমের শরীর জাগ্রত।
আমার কথা যতই বলো মুখে
আয়ু বাড়াও আয়ুর্বেদিক রসে,
অন্ধকালে প্রেম দিতেছ যাকে
সে সিদ্ধহস্ত আমার সর্বনাশে।
যদি তোমার অবহেলায়
লুট হয়ে যায় সুন্দরবনের মধু,
আমার শরীর অবশ হয়
কে শোনাবে বেঁচে থাকার জাদু?
যদি মাতাল থাকো সঞ্জীবনী রসে
বন্ধু এসে বস্ত্র নিবে খুলে,
রাত পোহালে দেখবে অবশেষে
বন্ধু ছিল কর্পোরেটের ছলে।
মেঘের সন্ন্যাস ১৪