এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রত্যাবর্তনের অপেক্ষায়
তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি
দীর্ঘ সময় পার করে বেদনার ভূমি হয়ে।
তুমি ফিরে আসবে না জানি চলে গেছ
সবুজ মাঠ পেরিয়ে বহুদূরে অচেনা অন্ধকারে।
এই জীবন বেদনার্ত হলেও ছিমছাম চলে
প্রেমের বিরুদ্ধে অসংখ্য গোপন আয়োজন।
জানি, হবে না তোমার প্রত্যাবর্তন
এই ভালোবাসা বাতাস হয়ে বারবার
পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসবে
আর তুমি প্রেমের নামে ছড়িয়ে দিবে আফিম।
তুমি জেনে গেছ
প্রত্যাবর্তন মানে বেদনার কাছে আত্মসমৰ্পণ,
ফিরে না আসাটাও ঠিক একই রকম।
আমি এর একবিন্দুও বুঝতে না পেরে
তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি।
মেঘের সন্ন্যাস ১৯