বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘের সন্ন্যাস - এনামূল হক পলাশ (২০১৭).pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দুনিয়াতত্ত্ব

অন্তরের ভেতর আমি
সবই আমার চাষভূমি।
অন্তর জাগ্রত আমার
আমিত্ব জাগে বেশুমার।
ভেতরের দুনিয়াটাও আমি
আমি দুনিয়ার আবাদি জমি।
আমি দুনিয়ার
দুনিয়া আমার,
আমাতে বিলীন চেতনার ভূমি
দুনিয়া মানে অন্তর্জাত আমি।

মেঘের সন্ন্যাস ২১