বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘের সন্ন্যাস - এনামূল হক পলাশ (২০১৭).pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সন্ন্যাসব্রতে আছি

তোমাকে ভালোবেসে সাম্রাজ্য দিয়েছি
মেধা ও মনন ঢেলে সাজিয়েছ জতুগৃহ।
আমাকে সন্ন্যাসী করে ধরিয়েছ ভিক্ষাভাণ্ড
বাঘের ভয়ে তুমি গিলে খাচ্ছ সুন্দরবন।
আমার শরীর থেকে ঘাম রক্তনদী হয়ে
কয়েন আর স্বর্ণ সমুদ্র বেপথে লিয়েন হয়।
রক্ত ও নদীর দায়ে নেমে আসে পিশাচ
বাসনার সমুদ্রে ডুবে যায় জীবনের দীর্ঘশ্বাস।
আমার ঘর নাই বলে তুমি গৃহহীন নও জানি
চেয়ে দেখো ভালোবাসা পালিয়েছে দস্যুতা অবাধ।
বিরান ভূমিতে রাশি রাশি গোলাবারুদের ভয়ে
বরং খেয়ে নিতে পার আস্ত ক্যাণ্টনমেণ্ট।
তুমি আমার ভালোবাসার মায়া হরিণী
আমিও সন্ন্যাসব্রতে আছি জেনো মোহিনী।

মেঘের সন্ন্যাস ২৫