বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘের সন্ন্যাস - এনামূল হক পলাশ (২০১৭).pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ভালোবাসার যৌথ খামারে

খোঁয়াড়ে আটকা আছ মোহরের লোভে
পকেটে নক্ষত্র রেখে আন্ধারে ঘুমাও
দশদিকে হাহাকার ভালোবাসা ঘুমে
রক্তবন্দি হয়ে আছ খোঁয়াড়ের কোণে।
পিশাচ সময়ে এসে ডুবে যাচ্ছে পথ
ভেড়ার পালের হাওয়া খোঁয়াড়ের চারদিক
তুমি বন্দি হয়ে আছ দশদিগন্ত ভেড়াময়
আমার নুন রক্ত তোমাকে দিলাম ভালোবেসে
আমিও খামার চাই, চাই নক্ষত্রের আবাদ
স্বপ্নযাত্রায় ভালোবাসাই হবে উত্তম প্রতিবাদ।
প্রেমের পথ ধরে একদিন উঠে যাব সবুজে
তুমিও চলে এসো ভালোবাসার যৌথ খামারে।

মেঘের সন্ন্যাস ২৬