বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘের সন্ন্যাস - এনামূল হক পলাশ (২০১৭).pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আধুনিক মানুষ

দশ লক্ষ বছর তপস্যা করে
যে অবয়ব গড়ে উঠেছে
তার কোনো ছায়া পড়ে না কোথাও।
কায়া আছে ছায়া নেই,
আছে শুধু অস্বীকার।

মেঘের সন্ন্যাস ২৮