বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘের সন্ন্যাস - এনামূল হক পলাশ (২০১৭).pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিচ্ছেদপত্র

নিরাপত্তার বেষ্টনী তোমাকে বন্দি বানিয়েছে
প্রবল প্রহরায় হয়ে গেছ অসাধারণ একজন।
অথচ একদিন তুমি ছিলে প্রাণচঞ্চলা
কিশোরী খোঁপায় ছিল গন্ধমাখা বকুল
সূর্যের উত্তাপ নিয়ে ঘুরে ঘুরে জানিয়েছ সম্ভাবনা
জীবনের জয়মন্ত্রে নিয়েছিলে মাটি-হাওয়া-জল।
মাতৃগর্ভে প্রথাগত ফুল হয়ে জেগেছিলে
জীবনের আহ্বানে নেমেছিলে মমতার সবুজে
কেটে গেছে বালিকাবেলা দুরন্ত প্রণয়ের মতো।
তুমি আমাদের মতোই সাধারণ লাউফুল
বকুলের ফুল এইসব ঘটনাবলির সাক্ষী আছে।
আর আজ মনে হচ্ছে,
তুমি আমাদের কন্যা জায়া কেউ নও,
ছিলেও না কোনোকালে।

মেঘের সন্ন্যাস ২৯