বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘের সন্ন্যাস - এনামূল হক পলাশ (২০১৭).pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

শাসক আর শাসিতের প্রেম

চতুর্মাত্রিক লীলাবতী হয়ে দেখো নাচন পাতার,
রাজা আর প্রজার প্রেমের মাঝে দাঁড়ায় আজর।
তুমি তো দেখো না আমার ঘাসফুল জীবন রসিক,
আমি জৌলুসে দেখি প্রহরায় আছে বণিক প্রেমিক।
আমাকে অন্ধ বানিয়ে তুমি আছ দেবীজ্ঞানে,
মত্ত থাকো মৃত্যুঞ্জয়ী মোহরের সন্ধানে।
চোখের ছানিতে ঢেকে আছে ইতিহাস ঘটনা,
মোহর মৃত্যুঞ্জয়ী নয়, এই তথ্য তুমি জানো না।
আমাকে কেবলা দেখাও, তুমি দেখো মোহর
তোমার জন্য বিশ্ব আছে, আমার জন্য জহর।

মেঘের সন্ন্যাস ৩০