বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘের সন্ন্যাস - এনামূল হক পলাশ (২০১৭).pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

গরুরাষ্ট্রীয় সঙ্গীত

ঘাসের সবুজ মেরে রাজা হয়ে যাই
হাড্ডিসার দেহ দেখে সুদিন কাটাই।
সারাদেশ খুঁজে দেখো রাখাল নাই
এই সুযোগে গরুদের রাজা হয়ে যাই।
আমরা ঘাস তো কাটি না
ছুলি মরা গরুর চামড়া।
লবণের দামে চামড়া বেচি
কিনি তেল বোতলে ভরা।
তেল খাই না, তেল মাখি না
তেল হলো রাজ দক্ষিণা।
আমাদের কোনো চাওয়া পাওয়া নাই
ঘাসের সবুজ মেরে রাজা হয়ে যাই।

মেঘের সন্ন্যাস ৩১