বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘের সন্ন্যাস - এনামূল হক পলাশ (২০১৭).pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সুখের সংসার

হজরত আদমের কোনো শ্বশুরবাড়ি ছিল না
বিবি হাওয়ার কোনো শাশুড়ি ননদ ছিল না।
তাঁরা বাচ্চাকাচ্চা নিয়ে খুব সুখ আর সুন্দর
পৃথিবীর সংসারে জীবনযাপন করতেছিলেন।
তারপর যাঁরা দুনিয়াতে এলেন তাঁরা
শ্বশুর-শাশুড়ি, ননদ-দেবর, শালা-শালী পেলেন।
তাঁরা কেউ আর সুখের সংসার পেলেন না,
তাঁরা পেলেন অবদমনের আপেক্ষিক দুঃখবোধ।
হজরত আদমের পর কেউ আর সুখী হননি,
বিবি হাওয়ার পর কেউ আর সংসার পাননি।

মেঘের সন্ন্যাস ৩৪