বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘের সন্ন্যাস - এনামূল হক পলাশ (২০১৭).pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কমিউনিস্ট পার্টি

আমাদের দশ লক্ষ বছরের ইতিহাসে
ছয় লক্ষ বছর ফলমূল আহরণে গেছে
তিন লক্ষ তিরানব্বই হাজার গেছে শিকারে
বাকি সাত হাজারের মধ্যে পাঁচ হাজার দাসদাসী নিয়ে
পরবর্তী এক হাজার নয় শত রাজা-প্রজা খেলে
পাক্কা ব্যবসায়ী বনে আধুনিক হতে হতে
একদিন মনে হয়েছিল
আগামীকাল
জাতীয় সংসদ, ক্যাণ্টনমেণ্ট, পল্টন,
প্রেসক্লাব, সচিবালয় বেদখলে যাবে।
সামরিক ট্যাংকে থাকবে লাঙ্গলের ফলা
পৃথিবীটা হয়ে যাবে একটি খামার।
যেহেতু আমাদের পরিবর্তনের সময়টা
আনুপাতিক হারে দ্রুতগামী তাই,
আগামীকাল বিপ্লবের জন্য প্রতিশ্রুতি দিলাম।
তারপর একদিন প্রতিশ্রুতি ভেঙে ঘরে ফিরে আসলাম।

মেঘের সন্ন্যাস ৩৮